চর বেতাগৈর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ সদস্য সচিব হান্নান 

চর বেতাগৈর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ সদস্য সচিব হান্নান 

নান্দাইল উপজেলার অধীনস্থ ১৩ নং চর বেতাগৈর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক (আংশিক) কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার কে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোমতাজুল হাসান  সোহেল ও মোস্তাকিম হোসেন হান্নান কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট (আংশিক) আহ্বায়ক কমিটির অনুমোদন দেন উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী এমপি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও সদস্য সচিব এনামুল কাদির।

 

কমিটিতে আব্দুস সালাম সিকদার খোকন কে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট  উপদেষ্টা করা হয়েছে। তারা হলেন-  আব্দুল কাদির, তোফাজ্জল হোসেন, ডাঃ আমির উদ্দিন ও চাঁন মিয়া।

৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যরা হলেন – যুগ্ম-আহ্বায়ক এডভোকেট সাদেক হোসেন,আবুল হোসেন আবুল, আব্দুল মান্নান মিন্টু মেম্বার,হাজী আব্দুল মালেক লিটন,সিরাজ উদ্দিন ও ডা: জুয়েল।

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33