ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দিবাগত রাতে চুরি ঘটনা ঘটেছে|

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন|

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা বাড়ি চলে যায়| পর দিন সোমবার শিক্ষকরা স্কুলে এসে দেখেন অফিস রুমের তালা কাটা| অফিস রুমে প্রবেশ করে শিক্ষকরা দেখতে পান রুমে থাকা ১টি সাউন্ড বক্স, রাউটার, রাইস কুকার, গ্যাস সিলিন্ডার, ১ বস্তা বন রুটি, ২ কার্টুন দুধ এবং অন্যান্য মালামালসহ প্রায় ৩০ হাজার টাকার সম্পদ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে|

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জানান, উপজেলার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নেই| প্রতিটি বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার মালামাল রয়েছে| এসব মালামাল সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় বিদ্যালয়ে রাখা হয়| এসব শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হলে এই চুরির প্রবণতা রোধ করা সম্ভব হবে|

ঈশ^রগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তার লক্ষ্যে বিট পুলিশিং এর মাধ্যমে গ্রাম পুলিশকে কাজে লাগিয়ে নিরাপত্তা বিধানের পদক্ষেপ গ্রহণ করা হবে| দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33