আমরা মুক্তাগাছা ঐক্য পরিষদের ঈদ সামগ্রী বিতরণ
মে ২৬ ২০২৬, ১৩:২৬
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :
মুক্তাগাছার সামাজিক সংগঠন ‘আমরা মুক্তাগাছা ঐক্য পরিষদ’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে|
মঙ্গলবার বিকালে মুক্তাগাছা প্রেসক্লাব চত্বরে মুক্তাগাছা প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা এ কার্যক্রমের উদ্বোধন করেন| এ সময় উপস্থিথ ছিলেন মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফেরদৌস আলম, আমরা মুক্তাগাছা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আকন্দ রাজিব, উপদেষ্টা মোঃ তারেক সালাহ উদ্দিন, সভাপতি (ভারঃ) মাজনুন হাসান সোহাগ, সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ শাহীন, সহ-সম্পাদক হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান কাঞ্চন ও সংগঠনের সদস্যবৃন্দ|
ঈদ সামগ্রী হিসাবে পোলাওয়ের চাল, সয়াবিন তেল, সেমাই, নুডলস, চিনি, চিপস, সাবান ও মুড়ি বিতরণ করা হয়| প্রায় শতাধিক দুঃস্থ-অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ১ অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়|
বিতরণের পূর্বে সাধারণ সম্পাদক রাশেদ আকন্দ রাজিব বলেন, আমরা মুক্তাগাছা ঐক্য পরিষদ সমাজের উন্নয়নে সব সময় কাজ করছি| তারই ধারাবাহিকতায় আজ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো| এ রকম কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনের কর্তারা|
