আন্তর্জআতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষে মানববন্ধন, সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ০৭ ২০২৬, ২৩:০৪
জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক (জেটনেট-বিডি) আয়োজনে আন্তর্জআতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো মানববন্ধন, সংলাপ ও মতবিনিময় সভা|
জেটনেট-বিডি ময়মনসিংহ বিভাগ এর আয়োজনে ৭ সেপ্টেম্বর সোমবার দিগারকান্দা শাপলা রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে দিনব্যাপী মানববন্ধন, সংলাপ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়|
মতবিনিময় সভায় তৃণমুল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও জেটনেট-বিডি’র ময়মনসিংহ বিভাগীর কো-অর্ডিনেটর খন্দকার ফারুক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাপলা রির্সোসের সিইও ও জেটনেট-বিডি কো-অর্ডিনেটর মোঃ আলমগীর হোসেন, আগামীর সময় পত্রিকার সাংবাদিক নিয়ামুল কবীর সজল, নেত্রকোণার জেলা (জেটনেট-বিডি)’র সদস্য কে এম জামী, নেত্রকানা জেলার (জেটনেট-বিডি)’র সদস্য এনামুল হক প্রমুখ| এসময় (জেটনেট-বিডি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন|
এর আগে ন্যায্য জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করো, নির্মল বায়ু নিশ্চিত করো, জীবাশ্ম জ্বালানি কমাও, নির্মল বায়ু ফিরিয়ে আনো, নবায়নযোগ্য শক্তি বাড়াও, বায়ুদূষণ কমাও, বিদ্যুৎ চাই, দূষিত বাতাস নয়, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ চাই, ১০,০০০ মেগাওয়াট সৌর চাই, নির্মল বায়ুর বাংলাদেশ চাই, ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, নির্মল বায়ুর পথে বাস্তব পদক্ষেপ, দূষণমুক্ত বায়ু চাই, জীবাশ্মমুক্ত জ্বালানি চাই, জ্বালানি হোক নবায়নযোগ্য, বাতাস হোক নির্মল, ন্যায্য জ্বালানি রূপান্তর, নির্মল বায়ুর নিশ্চয়তা, সৌরশক্তির প্রসার ঘটাও, বায়ুদূষণ কমাও, সাশ্রয়ী, পরিচ্ছন্ন ও ন্যায্য জ্বালানি, নির্মল বায়ুর ভিত্তি ও নবায়নযোগ্য শক্তি বাড়াও, বায়ুদূষণ কমাও! স্লোগানে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়|
উল্লেখ্য প্রতি বছর ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস (International Day of Clean Air for Blue Skies) পালিত হয়| পরিচ্ছন্ন বায়ু মানুষের স্বাস্থ্য, জীবিকা, পরিবেশ এবং সার্বিক কল্যাণের অন্যতম মৌলিক শর্ত| বায়ুদূষন ও জলবায়ু পরিবর্তনের মূল উৎসগুলো প্রায় একই হওয়ায় বিশুদ্ধ বাতাস নিশ্চিত করার উদ্যোগগুলো জলবায়ু সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত|
২০১৬ সালের দিবসটির প্রতিপাদ্য-Clean Air, Healthy Choices: Acting Together for People and Planet ব্যক্তি, সমাজ, প্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপের ওপর জোর দেয়| জ্বালানি ব্যবহার, পরিবহন ব্যবস্থা, শিল্প উৎপাদন, নগর পরিকল্পনা এবং আমাদের দৈনন্দিন জীবনের নানা পছন্দ সরাসরি বাতাসের গুণমান নির্ধারণ করে| তাই পরিচ্ছন্ন বায়ুর জন্য ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক নীতি পরিবর্তন অত্যন্ত জরুরি|
বাংলাদেশের প্রেক্ষাপটে বয়ুদূষণ এখন এক ভয়াবহ জন স্বাস্থ্য ও পরিবেশগত সংকট| যানবাহনের বিষাক্ত ধোঁয়া, অনিয়ন্ত্রিত ইটভাটা, শিল্পকারখানার নির্গমন, অনিয়মিত নির্মাণকাজের ধুলা, বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে আমাদের শহরগুলোতে বায়ুদূষণ উদ্বেগজনক রূপ নিয়েছে| এই দূষণের চরম মূল্য দিতে হচ্ছে শিশু, প্রবীণ, শ্রমজীবী মানুষ এবং নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে|
আমাদের প্রচলিত জ্বালানি ব্যবস্থা সরাসরি এই বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত| জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহার একদিকে দূষণ ও গ্রিনহাউস গ্যাস বাড়াচ্ছে, অন্যদিকে জলবায়ু ঝুঁকি মারাত্মক করে তুলছে| তাই দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে নবায়নযোগ্য শক্তির প্রসার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিচ্ছন্ন রান্না, টেকসই পরিবহন এবং একটি ‘ন্যায্য জ্বালানি রূপান্তর'(Just Energy Transition) নিশ্চিত করা এখন সময়ের দাবি|
এই বাস্তবতায়, জাস্ট এনাজি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) ২০২৬ সালের আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষে সদস্য সংগঠন, তরুণ সমাজ, স্থানীয় জনগোষ্ঠী ও নাগরিক সমাজকে যুক্ত করে দেশব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে| এর মাধ্যমে পরিচ্ছন্ন বায়ু, জ্বালানি ব্যবহার এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের আন্তঃসম্পর্ক তুলে ধরা হবে এবং স্থানীয় পর্যায়ে মানুষকে টেকসই জ্বালানি ব্যবস্থার পক্ষে সোচ্চার হওয়ার সুযোগ তৈরি করা হবে
ক্যাম্পেইনের উদ্দেশ্য
আন্তর্জাতিক পরিচ্ছন্ন বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬-এর প্রতিপাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা;
বায়ুদূষণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্যের মধ্যকার সম্পর্ক তুলে ধরা;
পরিচ্ছন্ন বায়ু নিশ্চিত করতে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির গুরুত্ব প্রচার করা;
ন্যায্য জ্বালানি রূপান্তরকে পরিচ্ছন্ন বায়ু ও জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত করে সামাজিক আলোচনা জোরদার করা;
তরুণ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশবান্ধব জীবনযাত্রার বিষয়ে সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধি করা:
পরিচ্ছন্ন পরিবহন, পরিচ্ছন্ন রান্না, জ্বালানি দক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করা,
বায়ুদূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর ও স্থানীয় বাস্তবতাকে সামনে নিয়ে আসা:
জেটনেট-বিডি-এর সদস্য সংগঠনগুলোর স্থানীয় পর্যায়ের সমন্বয় ও যৌথ উদ্যোগকে আরও শক্তিশালী করা|
ক্যাম্পেইনের মূল বার্তা
পরিচ্ছন্ন বায়ু কোনো বিলাসিত’ নয়-এটি মানুষের অধিকার এবং সুস্থ ও নিরাপদ জীবনের পূর্বশর্ত|
পরিচ্ছন্ন বায়ু নিশ্চিত করতে শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়; প্রয়োজন পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির প্রসার, টেকসই পরিবহন, পরিচ্ছন্ন রান্না, জ্বালানি দক্ষতা এবং কার্যকর পরিবেশ ও জ্বালানি নীতি|
জ্বালানি রুপান্তরের ফলে শ্রমজীবী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেন ক্ষতিগ্রস্ত না হয়, বরং নতুন দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং সবাই যেন এর সুফল পায়- তা নিশ্চিত করাই ন্যায্য জ্বালানি রূপান্তরের মূল চেতনা|
“Clean Air, Healthy Choices “তাই কেবল ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়; এটি সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, তরুণ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত দায়বদ্ধতা|
৪| সম্ভাব্য আয়োজনের ধরন
বিভাগীয় সমন্বয়কারীগণ স্থানীয় বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় নিম্নোক্ত বা অনুরূপ আয়োজন করতে পারবেন:
Clean Air Walk & Human Chain হ শহর বা গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্ন বায়ু, পরিচ্ছন্ন জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তরের বার্তা নিয়ে পদযাত্রা ও মানববন্ধন|
Clean Air & Just Energy Dialogue তরুণ, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় প্রশাসন, পরিবেশকর্মী, নাগরিক সমাজ ও জনগণের অংশগ্রহণে বায়ুদূষণ, জ্বালানি ও ন্যায্য রূপান্তর বিষয়ে সংলাপ|
Clean Energy Awareness Booth সৌরবিদ্যুৎ, পরিচ্ছন্ন রান্না, জ্বালানি সাশ্রয়, বৈদ্যুতিক পরিবহন ও অন্যান্য প্রযুক্তি নিয়ে প্রদর্শনী ও সচেতনতামূলক কার্যক্রম|
“Youth Clean Air Campaign তরুণদের অংশগ্রহণে পোস্টার, দেয়ালচিত্র, আলোকচিত্র, ভিডিও, স্লোগান বা সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সৃজনশীল ক্যাম্পেইন|
Clean Cooking & Clean Energy Community Session স্থানীয় পরিবার, নারী, তরুণ ও উদ্যোক্তণদের নিয়ে পরিচ্ছন্ন রান্না, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতা বিষয়ে আলোচনা|
