ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ, ২ শিশু মৃ্ত্যৃ

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ, ২ শিশু মৃ্ত্যৃ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১–এ।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বুধবার সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দিন খান জানান,  জামালপুর সদর থেকে আসা তিন মাস বয়সী ছেলে শিশু ১১ মে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ মে রাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আসা ১০ মাস বয়সী ছেলে শিশু ৫ মে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ১৩ মে ভোরে শিশুটি মারা যায়। মৃত দুই শিশুই হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

 তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৬ জন শিশু চিকিৎসাধীন আছে।

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33