নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।

 

আইনশৃংখলা মাসিক কমিটির সভায় বক্তব্য রাখেন  কমিটির সদস্য সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা সুলতানা,নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম,নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম-আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, সাংবাদিক এনামুল হক বাবুল,আলম ফরায়েজী সহ প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের প্রধান ও সাংবাদিক সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় নান্দাইলের মাদক, জুয়া বিরুদ্ধে পদক্ষেপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33