তারাকান্দা ট্রান্সফরমার বিকল,  অন্ধকারে ২ গ্রাম

তারাকান্দা ট্রান্সফরমার বিকল,  অন্ধকারে ২ গ্রাম
ময়মনসিংহের তারাকান্দায় পিডিবির ট্রান্সফরমার বিকল হওয়া দুই মাস ধরে একটি গ্রাম অন্ধকারে রয়েছে।
জানা গেছে, উপজেলার শহরতলী দুগাছিও মোকামিয়াকান্দা গ্রামের পিডিবির বিদ্যুতিক ট্রান্সফরমারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পরে।
স্থানীয় পিডিবির বিদ্যুৎ গ্রাহকরা জানান ফুলপুর পিডিপির সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে  বার বার অবগত করার পরেও ব্যবস্থা  নেওয়া হচ্ছে না।
স্থানীয় গ্রহকরা  জানান, দীর্ঘ ২ মাস ধরে এলাকায়  বিদ্যুৎ না থাকার  তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়া ফ্রিজে সংরক্ষিত খাদ্যসামগ্রী নষ্ট হচ্ছে। স্বাভাবিক কাজ  ব্যাঘাত  সৃষ্টি হচ্ছে ।
এ ব্যাপারে ফুলপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে  অবিলম্বে ট্রান্সফরমারটি সচল  করা হবে বলে জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

1 2 3 30