হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী হাবিবুর পুলিশের হাতে আটক

হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী হাবিবুর পুলিশের হাতে আটক

ময়মনসিংহের হালুয়াঘাটে কৈচাপুর ইউনিয়নের জোকাবিলের কান্দা গ্রামে বাজার করে দেওয়ার কথা বলে ধান ক্ষেতে নিয়ে কোদালের গাড়া দিয়ে শিরিনা আক্তার (৩০) কে মাথায় আঘাত করে হত্যার ঘটনার ৩ দিন পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মামলার প্রধান আসামী হাবিবুর রহমান (৪০)।

রবিবার (২৮ জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের মনো পাইকারের বাড়ির দরজা ভেঙে তাকে আটক করে পুলিশ। সে পুলিশের চোখ ফাঁকি দিতে মোবাইল ফোন বন্ধ করে ঐ বাড়িতে আশ্রয় নেয়। পড়ে পুলিশ শনিবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, গ্রেফতারের পর হাবিবুর পুলিশের সাথে শিরিনাকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত (২৫ জুন) বিকেলে উপজেলার কৈচাপুর ইউনিয়নের জোকাবিলের কান্দা গ্রামের ধানক্ষেতে কৌশলে বাজার করে দেওয়ার কথা বলে হাবিবুর তার দ্বিতীয় স্ত্রী শিরিনাকে নিয়ে আসে। এ সময় তাদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে হাবিবুর প্রকাশ্যে ধান ক্ষেতেই তার স্ত্রীকে কোদাল দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে সেখানেই হত্যা করে। হত্যা নিশ্চিত হওয়ার পর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার কোন হদিস পাচ্ছিলো না।

এ ঘটনায় ঐ দিন রাতেই নিহতের বোন মমতা হাবিবুর রহমানকে আসামী করে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ সংবাদ

1 2 3 30