আর্দশনগর উপজেলা গঠনের খবরে গফরগাঁওয়ে আনন্দ মিছিল

আর্দশনগর উপজেলা গঠনের খবরে গফরগাঁওয়ে আনন্দ মিছিল

oplus_1026

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার আটটি ইউনিয়ন নিয়ে নতুন ‘আদর্শনগর’ উপজেলা গঠনের সরকারি সিদ্ধান্তের খবরে এলাকাবাসী আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করছেন।

গফরগাঁও উপজেলার দক্ষিণাঞ্চল নিয়ে পাগলা থানা এলাকার ৮টি ইউনিয়ন নিয়ে ‘আর্দশনগর’ নামে আরও একটি নতুন উপজেলা গঠন চুড়ান্ত পর্যায়ে রয়েছে।  এটি হবে জেলার ১৪ তম এবং দেশের ৫০১ তম উপজেলা।

জানা যায়, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে পাঁচবাগ, উস্থি, লংগাইর, দত্তেরবাজার, মশাখালী, নিগুয়ারি, টাংগাব ও পাইথল ইউনিয়নকে নিয়ে নতুন এ উপজেলা গঠিত হতে যাচ্ছে। নতুন এ উপজেলার মোট জনসংখ্যা হবে ২ লাখ ৩১ হাজার ৩০১ জন। আয়তন ২৩৫.৪৬ বর্গ কি.মি.। উস্থি ইউনিয়নের নয়াবাড়ি  এলাকায় হবে আর্দশ নগর উপজেলা সদর।

এদিকে, নতুন এ উপজেলা গঠনের খবরে সংশ্লিষ্ট ওই এলাকায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। হাটে বাজারে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে এলাকার মানুষ।

মঙ্গলবার ( ৩০ জুন) দুপুরে  উপজেলার কান্দিপাড়া বাজারে কয়েক হাজার লোকের অংশগ্রহনে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারন মানুষ, বিএনপি দলীয় নেতাকর্মী, শিক্ষক- শিক্ষার্থী, ব্যবসায়ীদের অংশগ্রহনে আনন্দ মিছিলটি কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় থেকে  হয়ে কান্দিপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএ আনসার উদ্দিনের সভাপতিত্বেঅন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ মোঃ ইসহাক, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি গফুর হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন,আল আমিন জনি, পাগলা থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মনিরুজ্জামান মনির, পাগলা থানা জাসাস আহবায়ক নাসির উদ্দিন, কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির, কান্দিপাড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আসাদুজ্জান সুজন, ব্যবসায়ি ওয়ালি উল্লাহ লিটন, বিএনপি নেতা এমদাদুল হক, চমক ফকির প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে আর্দশ নগর উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাচ্চুসহ সংশ্লিষ্টদের অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ সংবাদ

1 2 3 30