শেরপুরে বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

মে ২০ ২০২৬, ১৭:২৯

ছবি : বিকাশ ব্যবসায়ী আরিফিন কবির সুমন

নালিতাবাড়ী, শেরপুর, প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মোড় এলাকার বিকাশ ব্যবসায়ী আরিফিন কবির সুমনের কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে এগারোটার দিকে নালিতাবাড়ী-শেরপুর সড়কের কালিনগর দুদুয়ার ব্রিজের পশ্চিম পাশে, শামীম অটো রাইছ মিলের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুমন জানান, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সাইকেলযোগে নিজ বাড়ি রানীগাঁও ফিরছিলেন তিনি। পথিমধ্যে কালিনগর দুদুয়ার ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। এরপর তাকে সাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে জাপটে ধরে ব্যাগ থেকে ছিনিয়ে নেয় নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ২টি অ্যান্ড্রয়েড ফোন, ২টি বাটন ফোন।
দুর্বৃত্তরা মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলে অন্ধকার থাকায় ছিনতাইকারীদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার সকালে ভুক্তভোগী আরিফিন কবির সুমন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান জানান, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।”
স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ

১৩

[yt_playlist_v3 mainid="xcJtL7QggTI" vdid="xcJtL7QggTI,AheYbU8J5Tc,X0zGS4-UKgg,74SZXCQb44s,2M0XCH9q3YI"]