শিল্পকলায় দু’দিনব্যাপী নৃত্য উৎসব শুরু

এপ্রিল ২৮ ২০২৬, ১৭:১৪

বিনোদন ডেস্ক :

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন। ২৮-২৯ এপ্রিল জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের প্রায় অর্ধশত নৃত্যদলের ৬ শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

উদ্বোধনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নৃত্যছন্দ, নৃত্যালোক, স্বাত্তিক শিল্পাশ্রম, নৃত্যযতন, সাধনা, ছান্দসিক, নুপুরধ্বনি, গুরুকুল কালচারাল সেন্টার, কাথ্যাকিয়া, অঞ্জলি নৃত্যাঙ্গন, রেওয়াজ পারফরমার্স স্কুল, নৃত্যকল্প, আকৃতি, কালারস অব হিল, ঝংকার ললিতকলা একাডেমি, ধ্রুপদী নৃত্যালয়, নাইম খান ডান্স কোম্পানি, নান্দনিক, জিনিয়া নৃত্যকলা একাডেমি, ভঙ্গিমা ডান্স থিয়েটার এবং দেব ডান্স একাডেমি পরিবেশনা উপস্থাপন করে।

সর্বশেষ সংবাদ

১৩

[yt_playlist_v3 mainid="xcJtL7QggTI" vdid="xcJtL7QggTI,AheYbU8J5Tc,X0zGS4-UKgg,74SZXCQb44s,2M0XCH9q3YI"]