শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে -তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী 

এপ্রিল ২৪ ২০২৬, ১৩:৩৭

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন- বর্তমান আধুনিক যুগে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলার মনোযোগী হলে শুধু পরিবার ও দেশ নয় শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব। এই মাঠ থেকেই তৈরি হবে আগামীর জাতীয় পর্যায়ের খেলোয়াড় যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে তুলে ধরবে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকার্প ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্ধোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন তিনি।

 

তিনি আরও বলেন- বিএনপি সরকার অনান্য বিষয়ের পাশাপাশি খেলাধুলার ব্যাপারেও জোর দিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড চালু করা করেছেন। এর মাধ্যমে ক্রীড়াবিদরা আর্থিক সহ নানান সুবিধা পাবেন। খেলাধূলার প্রসারে দেশের বিভিন্ন এলাকায় মিনি স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন।

 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সহকারী কমিশন (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম-আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির সহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

১৩

[yt_playlist_v3 mainid="xcJtL7QggTI" vdid="xcJtL7QggTI,AheYbU8J5Tc,X0zGS4-UKgg,74SZXCQb44s,2M0XCH9q3YI"]