রামিসার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন, অঝোরে কাঁদলেন চাচা

মে ২১ ২০২৬, ১৫:২৮

Screenshot

এম উজ্জ্বল, নালিতাবাড়ী শেরপুর :

ঢাকায় শিশু রমিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারর দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসবক সংগঠন ‘আজকের তারুণ’ এই মানববন্ধনের আয়োজন করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। ভাতিজির নির্মম পরিণতির কথা মনে করে তিনি কোনো কথা বলতে পারেননি, শুধু অঝোরে কেঁদেছেন।

আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা শ্রমিক দলের সভাপতি ও বাসকোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন, ৫ নং ওয়ার্ডের সাবেক কউন্সিলর মাসুদ রানা, এলাকাবাসীর পক্ষে কাজী মাসুম প্রমুখ।

বক্তারা বলেন, রামিসার খুনি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়ে অপরাধ স্বীকার করেছেন। তাই সরকারের নির্বাহী ক্ষমতায় ঢাকার জিরো পয়েন্টে পকাশ্যে ফাঁসি কার্যকর করার দাবি জানান তার।

হত্যাকাণ্ডের মাত্র ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করায় সরকার ও পুলিশকে ধন্যবাদ জানিয়ে বক্তারা আরও দাবি করে—দেশজুড়ে সংঘটিত হত্যা, ধর্ষণ ও শিশুহত্যার সব অপরাধীকে দ্রুত গ্রেফতার কর আইনের আওতায় আনতে হবে।

বক্তারা উল্লেখ করেন, রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন “আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না।”

এর প্রেক্ষিতে বক্তারা বলেন, রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে এই দেশে অপরাধী ও ধর্ষকদের বচার হয়। ভবিষ্যতে আর একটি রামিসও যেন নৃশংসতার শিকার না হয়, সেজন্য কঠোর আইন প্রয়োগের দাবি জানান তারা।

সর্বশেষ সংবাদ

১৩

[yt_playlist_v3 mainid="xcJtL7QggTI" vdid="xcJtL7QggTI,AheYbU8J5Tc,X0zGS4-UKgg,74SZXCQb44s,2M0XCH9q3YI"]