মুক্তাগাছায় যুবদল নেতা সাইদুর ফরাজীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মুক্তাগাছায় যুবদল নেতা সাইদুর ফরাজীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফরাজী’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে|

শুক্রবার (২৮ আগস্ট) বাদ আসর মুক্তাগাছা শহরের নন্দীবাড়ীস্থ জেলা পরিষদ মিলনায়তনে সাইদুর ফরাজীর শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়|

দোয়া মাহফিলে বক্তারা সাইদুর রহমান ফরাজীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন| তারা বলেন, সাইদুর ফরাজী ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী| ছাত্রজীবন থেকেই তিনি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন| দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা, সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তিনি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়| বক্তারা আরও বলেন, অকাল মৃত্যুতে সাইদুর ফরাজীর শূন্যতা তার সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আজও অনুভূত হয়| তার রাজনৈতিক কর্মকাণ্ড, মানুষের প্রতি ভালোবাসা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে|

দোয়া মাহফিলে সাবেক এমপি এড. আবু রেজা ফজলুল হক বাবলু, মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান সহ উপজেলা ও পৌর বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সাইদুর ফরাজী’র শুভাকাঙ্খিগণ উপস্থিত ছিলেন| অনুষ্ঠানের শেষে মরহুম সাইদুর রহমান ফরাজীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়| একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়|

সর্বশেষ সংবাদ

1 2 3 30