ময়মনসিংহে ছাত্রদলের সুজার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক
মে ২১ ২০২৬, ১৫:৪৬
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিন সুজা বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন। ছাত্রদল নেতা সুজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
শোক বার্তায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন – সুজার মৃত্যুতে ময়মনসিংহ ছাত্রদল একটি অকুতোভয় সৈনিক কে হারালো। এ কে এম সুজাউদ্দিন সুজার গত ১৬ মে নান্দাইলের চর ভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ফুলপুর থেকে এসে সাক্ষাৎ করেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করি। এবং শোকসন্তপ্ত পরিবার এবং তার সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সুজা ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং এ কে এম ফজলুল হকের ছেলে। গত ২ মে ময়মনসিংহ উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পান।
