পৃথক অভিযানে সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় মদ জব্দ
মে ১৭ ২০২৬, ১০:১৮
এম উজ্জ্বল (নালিতাবাড়ী, শেরপুর) :
গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি সদস্যরা।
রবিবার (১৭ মে) ভোর রাতে শেরপুরের নালিতাবাড়ী ও পার্শ্ববর্তী হালুয়াঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে হলদিগ্রাম ও কড়ইতলি বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া মধুটিলা এলাকায় অভিযান চালায় ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ক্যাম্পের টহলরত দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদ ভর্তি কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ মদের বোতল জব্দ করা হয়।
একই রাতে হালুয়াঘাট উপজেলার কুশপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় কড়ইতলি বিজিবি ক্যাম্পের সদস্যরা। সেখানে জড়িতদের ফেলে যাওয়া আরও কিছু ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।

