নান্দাইলে চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

নান্দাইলে চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

নান্দাইল উপজেলার অধীনস্থ চন্ডীপাশা ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকালে বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি । নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় – প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়াসের খান চৌধুরী এমপি।

চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন কে ঘিরে দুপুর থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল সহকারে সম্মেলন স্থলে এসে উপস্থিত হন। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের  মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করে।

বক্তব্যে ইয়াসের চৌধুরী বলেন- বিএনপি গণতান্ত্রিক দল,নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়নে শক্তিশালী কমিটি গঠন করা হবে। যাদের মাধ্যমে আগামী দিনে বিএনপির নেতৃত্ব দিবে। আজকের সম্মেলনে প্রমাণ করেছে চন্ডিপাশা ইউনিয়ন বিএনপি’র ঘাটি। বিএনপি ক্ষমতায় আসার পরে নান্দাইলে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, অনুদান,সড়ক নির্মাণ,মসজিদ মাদ্রাসার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। ইতিমধ্যে নান্দাইলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করা হয়েছে। পর্যায়ে ক্রমে নান্দাইলের সকলেই সেই সুবিধা পাবে।

এসময় আরও বক্তব্য রাখেন-বিশেষ অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির মোতাহার হোসেন তালুকদার,উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম-আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক নজরুল ইসলাম ফকির সহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

1 2 3 30