হোসেনপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
জুন ১৭ ২০২৬, ২২:০৮
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
গ্রামীণ অর্থনীতিতে সচল ও দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে কিশোরগঞ্জে হোসেনপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি ও সামাজিক ক্ষমতায়ণ আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর উদ্যোগে গ্রামীন অর্থনৈতি সচল ও পুষ্টির চাহিদা পূরণে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।বুধবার (১৭জুন) দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কিশোরগঞ্জ-১ অঞ্চলের হোসেনপুর এলাকা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে পরিবার কে উন্নত জাতের মুরগির বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। বাচ্চা বিতরণের পাশাপাশি খামারিদের উপযুক্ত লালন-পালন ও সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়।
গ্রামীণ নারীদের স্বাবলম্বী করা এবং পুষ্টির অভাব দূরীকরণে ব্র্যাকের এই ক্ষুদ্র প্রয়াস প্রান্তিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
এসময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও হোসেনপুর উপজেলা পরিষদ প্রশাসক কাজী নাহিদ ইভা, হোসেনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তফাজ্জল হোসেন, এ ছাড়াও ব্র্যাকের স্থানীয় অন্যান্য কর্মকর্তা ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা উপকারভোগীদের উদ্দেশ্যে মুরগির বাচ্চার যত্ন ও সঠিক উপায়ে খাদ্য ব্যবস্থাপনার ওপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
আঞ্চলিক কর্মকর্তারা জানান, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি ঋণ সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রান্তিক মানুষের টেকসই জীবনমান উন্নয়নে এই ধরণের সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিনামূল্যে এই সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো ব্র্যাকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
