কেন্দুয়ায় চাকরি জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

মে ১৮ ২০২৬, ১৫:০৫

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়ায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পটি রাজস্বখাতে স্থানান্তরসহ প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট সকল জনবলের চাকরি জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে প্রকল্পের শিক্ষক সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এ সময় সমিতির সাবেক সাধারণ সম্পাদল আবুল কাশেম আকন্দ, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, প্রকল্পের শিক্ষক সমিতির সদস্য ফখরুল ইসলাম, আব্দুল মান্নান, খায়রুল আলম, জহিরুল ইসলাম, আব্দুল হক, আব্দুল গাফফার, আবু সাঈদ মল্লিক, আকরাম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীকেও ওই স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

১৩

[yt_playlist_v3 mainid="xcJtL7QggTI" vdid="xcJtL7QggTI,AheYbU8J5Tc,X0zGS4-UKgg,74SZXCQb44s,2M0XCH9q3YI"]