ঈশ্বরগঞ্জে শ্রবণ উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জে শ্রবণ উপকরণ বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে|

সোমবার কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অজয় চন্দ্র মোদক, গালাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হাসনাতকে শ্রবণ উপকরণ এবং একই স্কুলের মারিয়া আক্তারকে নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়| উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ এসব উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেন| পিডিইপি-৪ এর অর্থায়নে এসব সহাযতা প্রদান করা হয়|

জাওয়াদ হাসনাত এর মাতা জান্নাতুল ফেরদৌস জানান, শ্রবণ উপকরণ পেয়ে আমরা অভিভাবকরা খুশি| এ উপকরণের মাধ্যমে আমাদের সন্তানেরা শ্রবণ শক্তি ফিরে পাবে এবং লেখাপড়ায় মনোযোগি হওয়ার পথ সুগম হবে|

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সব ধরণের প্রতিবন্ধকতা দূর করতে বদ্ধ পরিকর| শ্রবণ উপকরণ এবং নগদ অর্থ প্রদানের বিষয়টি তারই ধারাবাহিকতার একটি অংশ|

সর্বশেষ সংবাদ

1 2 3 30