মোহনগঞ্জে টবে গাঁজা চাষ আটক ১

মে ১৯ ২০২৬, ১৭:৩৭

মোহনগঞ্জ প্রতিনিধি :

নেত্রকোণার মোহনগঞ্জে বাড়ির চালার ওপর টবে অভিনব কৌশলে গাঁজা চাষের অভিযোগে বিশ্বজিৎ চন্দ্র সিংহ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটক বিশ্বজিৎ চন্দ্র সিংহ মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মনোরঞ্জন সিংহের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ মে ২০২৬ ইং তারিখ রোববার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মল্লিকপুর গ্রামে অভিযুক্তের বাড়ির চালার ওপর টবে লাগানো গাঁজা গাছ দেখতে পায় পুলিশ। পরে গাঁজা গাছসহ বিশ্বজিৎ চন্দ্র সিংহকে আটক করা হয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গোপনে বাড়ির চালার ওপর টবে বিশেষ পরিচর্যায় গাঁজা চাষ করে আসছিলেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে গাঁজা গাছ উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১৮ মে সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে চালান করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

1 2 3 24