ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন

আগস্ট ১৭ ২০২৬, ২২:১৫

ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন

এডভোকেট মীর আফজালুর রহমান (পান্নু)কে আহবায়ক ও এডভোকেট নজরুল ইসলাম ইসমাইলকে সদস্য সচিব করে দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে|

রবিবার (১৬ আগষ্ট) দুপুরে ট্যাক্সেস বার এসোসিয়েশন কার্যালয়ে এক মতবিনিময় সভায় আইনজীবীদের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়| কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য এডভোকেট আব্দুস ছালাম ভূইয়া, এডভোকেট খালেদ হোসেন টিপু, আবু নোমান রাশেদ, মনোয়ার হোসেন, মোস্তফা আহাম্মদ করিম|

ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিটিএলএ এর সহ-সভাপতি রুহুল আমিন ভূঞা এর সভাপতিত্বে এবং এডভোকেট নজরুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় আইনজীবীগণ উপস্থিত ছিলেন|

সর্বশেষ সংবাদ

1 2 3 30