দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীর ব‍্যক্তিগত সহকারি হলেন সোহেল

আগস্ট ১৩ ২০২৬, ২১:৫৮

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীর ব‍্যক্তিগত সহকারি হলেন সোহেল

দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের ব‍্যক্তিগত সহকারী নিয়োগ পেয়েছেন মো: সোহেল মিয়া। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গুজিখাঁ গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ এবং আলেয়া খাতুন দম্পতির সন্তান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব প্রভাতী সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ চূড়ান্ত করা হয়।

এতে বলা, সংশ্লিষ্ট আইনে প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মো: সোহেল মিয়াকে ব‍্যক্তিগত সহকারী (পিএ) পদে নিয়োগ দেওয়া হলো। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগটি প্রতিমন্ত্রীর সন্তোষ্টকাল অথবা তিনি যতদিন এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে আসীন আছেন ততদিন পযর্ন্ত তার চাকরি বহাল থাকবে।

খবরের সত‍্যতা নিশ্চিত করে সদ‍্য নিয়োগপ্রাপ্ত দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর ব‍্যক্তিগত সহকারী মো: সোহেল মিয়া বলেন, প্রতিমন্ত্রী মহোদয় আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করতে আমি শতভাগ চেষ্টা করবো। এজন‍্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে ধানের শীষ প্রতিকে জয় লাভ করে বতর্মান সরকারের দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33