ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

জুন ০৫ ২০২৬, ২০:৪৪

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলার আনোয়ারুল হক|

জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত পত্রের আলোকে জানা যায় এবছর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, পুরুষ (সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয়,পিটিআই) ক্যাটাগরিতে ঈশ্বরগঞ্জ উপজেলার চরণিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল হক খোকা কে মনোনীত করা হয়েছে|

তিনি ২০১০ সালে শিক্ষকতা পেশায় যোগদান করার পর থেকে বর্তমান পর্যন্ত শিক্ষার মান্নোয়নে কাজ করে যাচ্ছেন| ২০০৭ সাল থেকে ইংরেজি বিষয়ের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন| পেশাগত দক্ষতা বৃৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালে Training of Master Trainers in English (TMTE)-এর ৯৮ দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন| শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন|

আনোয়ারুল হক খোকা বলেন, সততা নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমার লক্ষ্য| শিক্ষকতা পেশার মর্যাদা রক্ষা এবং শিক্ষার উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যেতে চাই|

সর্বশেষ সংবাদ

1 2 3 15