নান্দাইলে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন
জুন ১৯ ২০২৬, ১৮:০৩
নান্দাইলে ৩ দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এবং ‘নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক, নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। উদ্বোধন শেষে তিনি ফল ও কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, নান্দাইল উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদিক সহ প্রমুখ।
কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলায় দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় ১৩ টি স্টলে ফল চাষ ও সংরক্ষণ, আধুনিক কৃষি পরামর্শ এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম বিষয়ে সরাসরি পরামর্শ প্রদান করা হচ্ছে।
