১১ বছরের শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারন, ব্ল্যাকমেইল করে আবারো ধর্ষনের চেষ্টা
জুন ১৯ ২০২৬, ১৬:৫০
আতাউর রহমান মিন্টু, গফরগাঁও :
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষক ভিডিও দেখিয়ে ওই মাদ্রাসা ছাত্রীকে আবারো ধর্ষন করার চেষ্টা করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষণপুর গ্রামের নয়াপাড়া এলাকায়। অভিযুক্ত ধর্ষক আল অমিন ( ৩৩) একই এলাকার প্রবাসী তাইজুলের ছেলে।
ভুক্তভোগীর পিতা অভিযোগ করে বলেন, গত ১৫ জুন দুপুরে তার মেয়ে মাদ্রাসা (রসুলপুর ক্যাডেট মাদ্রাসা ) থেকে বাড়ি ফেরার পথে লক্ষণপুর গ্রামের নয়াপাড়া মোড়ের মুদি ব্যবসায়ি আল আমিন তার মেয়েকে প্রলোভন দেখিয়ে দোকানের পিছনে একটি পরিত্যক্ত মাদ্রাসায় নিয়ে জোর পূবর্ক ধর্ষণ করে, ধর্ষনের ভিডিও ধারন করে। ধর্ষক আল আমিন ঘটনা জানাজানি করলে ভিডিও অনলাইনে ছেড়ে দিবে বলে মাদ্রাসা ছাত্রীকে হুমকি দেয় ।
১৮ জুন বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই মাদ্রাসা ছাত্রীর পথরোধ করে বিবাহিত ও দুই সন্তানের জনক অভিযুক্ত ধর্ষক আল আমিন । ধর্ষনের ভিডিও দেখিয়ে ব্লাকমেইল করে আবার ধর্ষনের চেষ্টা চালায় মাদ্রাসা ছাত্রীকে । মাদ্রাসা ছাত্রী কোন রকমে ছাড়া পেয়ে তার পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়।
এ ব্যাপরে গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামানবলেন, বিষয়টি জেনেছি । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
