নালিতাবাড়ীতে রামিসা হত্যার খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ

মে ২২ ২০২৬, ১৪:৫৭

নালিতাবাড়ী প্রতিনিধি :

‘ রশি লাগলে রশি নে, খুনীদের ফাঁসি দে’ – এই শ্লোগানে রামিসা হত্যার খুনি সহ সকল বোনদের ধর্ষক ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা।

শুক্রবার জুমা নামাজ শেষে এই বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় মার্কাজ মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে সমাবেশে, শিশু রামিসার চাচা জাকির হোসেন লিমন মোল্লা, মধ্যবাজার রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ ইসমাঈল হোসেন, গড়কান্দা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান, মুফতী উমর ফারুক ফয়েজি, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, শহর জামায়াতের সেক্রেটারি আবদুল মোমেন, মডেল মসজিদের ইমাম ও খতিব তৈয়ব আলী আকন্দ, উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম সামিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফ এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি, মাওলানা মাহাদী হাসান সিদ্দিকীসহ ওলামায় কেরামগণ বক্তব্য রাখেন। এ সময় তারা দ্রুত রামিসার খুনি সহ অন্যান্য ধর্ষক ও খুনিদের ফাঁসির দাবি জানান।

পরে উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আড়াইআনি কালেমাচত্বর এসে বিক্ষোভ মিছিল টি দুয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এ ছাড়া বিকেল ৪টায় একই দাবিতে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করে প্রথম আলো বন্ধু সভা ও রামিসার পরিবার। এতে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করে।উক্ত মানববন্ধনে শিশু রামিসার চাচা ও তার চাচি এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দাবি জানান।

 

সর্বশেষ সংবাদ

১৩

[yt_playlist_v3 mainid="xcJtL7QggTI" vdid="xcJtL7QggTI,AheYbU8J5Tc,X0zGS4-UKgg,74SZXCQb44s,2M0XCH9q3YI"]