রাশিয়ার হয়ে যুদ্ধে ড্রোন হামলায় নিহত হন ময়মনসিংহের রহিম

রাশিয়ার হয়ে যুদ্ধে ড্রোন হামলায় নিহত হন ময়মনসিংহের রহিম
স্টাফ রিপোর্টার :
সিঙ্গাপুর ৭ বছর প্রবাস জীবন শেষে পরিবারের অধিক সুখের আশায় ১৮ মাস আগে পাড়ি জমান রাশিয়ায়। সেখানে তিনি একটি কোম্পানীতে কাজ করতেন। এক দালালের খপ্পরের পড়ে রাশিয়ার নাগরিক ও এককালাীন ৪০ লাখ টাকার লোভে পড়ে ১ মে  যোগ দেন রাশিয়ান সেনাবাহিনীতে। যোগদানের ১ দিন পর ২ মে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হন আব্দুর রহিম। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা নামা পাড়া গ্রামে। তার বাবার নাম মোঃ আজিজুল হক।
গত ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় রহিম, রিয়াদ দুই বাংলাদেশি ও একজন নাইজেরিয়ান সৈন্য নিহত হন।