হামদর্দের আয়োজনে হাসপাতাল ও ক্লিনিক ডাক্তারদের নিয়ে ডাক্তার সম্মেলন অনুষ্ঠিত
এপ্রিল ২৯ ২০২৬, ১৬:৫৮
শহর প্রতিনিধি : হামদর্দ এর আয়োজনে ময়মনসিংহে হাসপাতাল ও ক্লিনিক ডাক্তারদের নিয়ে ডাক্তার সম্মেলনের আয়োজন করেন। ২৩ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর ২ টায় নগরীরর সারিন্দা রেস্টুরেন্ট হলরুমে এক সফল অভৃতপুর্ব এই ডাক্তার সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল, পপুলার হাসপাতাল, স্বদেশ হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতাল ও ক্লিনিক সমূহের উচ্চ শিক্ষিত ডাক্তারগন অংশগ্রহণ করেন।
হামদর্দ এর ডেপুটি ডাইরেক্টর মার্কেটি ডা: আবুল তৈমুর চৌধুরী এর আকর্ষণীয় সময়োপযোগী তথ্য বহুল উপস্থাপনা এবং হেলথকেয়ার এশিয়া ফার্মা এ্যাওয়াড ২০২৬ গ্রহন করেন হামদর্দ এর সিনিয়র পরিচালক মার্কেটিং এন্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন এই বিষয়টি সুন্দর ভাবে সবাইকে জানানো হয়।
ময়মনসিংহ তথা দেশের সেরা সেরা ডাক্তারগনের উপস্থিতি, বিশেষ করে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা: ফয়সল আহমেদ, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালের চেয়ারম্যান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক স্কিন এন্ড ভিডি বিভাগের প্রধান ডা: প্রফেসর ডা: শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, দেশের অন্যতম ডার্মাটোলজিস্ট ও ভেনেরোলজিস্ট ঢাকা, এভার কেয়ার হাসপাতালের স্কিন এন্ড ভিডি বিভাগের সিনিয়র কনসালটেন্ট, ময়মনসিংহ নেক্সাস হাসপাতালের পরিচালক, হামদর্দ এর অন্যতম শুভাকাঙ্ক্ষী ডা: প্রফেসর ডা: হাসিবুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সাবেক উপ পরিচালক ডা: কামাল উদ্দিন আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফেসর ডা: মো: মোকারবিন রবিন বক্তব্য রাখেন।
এসময় ডাক্তারগনের বক্তব্যে হামদর্দ কার্যকরী মেডিসিনের উপকারীতা তুলে ধরা সহ হামদর্দ এর প্রতিষ্ঠাতা হাকীম হাফেজ আবদুল মজিদ, হাকীম আবদুল হামিদ, শহীদ হাকীম মো সাঈদ, বিশেষ করে হামদদ চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো: ইউছুফ হারুন ভৃইয়ার হামদর্দ গড়ার ইতিহাস, তুলে ধরা হয় । হামদর্দ আয়োজিত উচ্চ শিক্ষিত ডাক্তার সম্মেলনে প্রেজেন্টেশন প্রদান করেন হামদর্দ এর ডেপুটি ডাইরেক্টর মার্কেটিং ডা: আবুল তৈমুর চৌধুরী মানবও চিকিৎসা সেবায় ১২০ বছরের হামদর্দ এর মেডিসিন নিয়ে আলোচনা করা হয়, ময়মনসিংহ শহরের জনপ্রিয় ডাক্তার স্বতঃস্ফূর্ত অংশ মিলন মেলায় রুপান্তরীত হয়।
