ময়মনসিংহে গ্যাস-সংকটে এক মাস যাবত বন্ধ বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিংয়ে জনভোগান্তি চরমে
আগস্ট ৩১ ২০২৬, ২১:৪১
গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের শম্ভূগঞ্জে অবস্থিত ২১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন টানা এক মাস ধরে পুরোপুরি বন্ধ হয়ে আছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি হঠাৎ অচল হয়ে পড়ায় এবং একই সময়ে অঞ্চলের অন্য দুটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকের নিচে নেমে আসায় গোটা ময়মনসিংহ বিভাগজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে।
