দুর্গাপুরে যুবলীগ নেতা ওয়াহিদুল মৃধা ছুরিকাঘাতে খুন, নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় ক্ষোভ!

মে ০৩ ২০২৬, ১৪:৩২

:
কলিহাসান, দুর্গাপুর (নেত্রকোন) প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভয়াবহ এক নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগের নেতা ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)। শনিবার (৩মে) দিবাগত রাত পৌনে নয়টার দিকে দুর্গাপুর পৌর সদরে তেরি বাজার এলাকায়  ঘটনায় এ নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘাতক তেরী বাজার এলাকার লন্ড্রি ব্যবসায়ী মজিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (১৭)। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মাদক বিক্রির সাথে সম্পৃক্ত রয়েছেন বলে জানান দাবী স্থানীয়দের।
এ ঘটনায় পুরো এলাকায় শোক, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌর বাজারের লন্ড্রি ব্যবসায়ী মজিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ  (১৭) যিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে পরিচিত। পূর্ব বিরোধের জেরে ওয়াহিদুল মৃধার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে রেফার্ড করলে পথিমধ্যে তিনি মারা যান।
এই নির্মম হত্যাকাণ্ডে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনাকে ‘বর্বরোচিত ও জঘন্যতম অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে দ্রুত দোষীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পরপরই অভিযান শুরু করেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এ ধরনের পাশবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
নিহত ওয়াহিদুল মৃধার পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা এই হত্যার বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ ঘটনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানতে চাইলে দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের আহমেদ জানান,ঘটনার পরপরই ঘটনাস্থল ও হাসপাতালে  পুলিশ মোতায়েন ছিল। নিহতের ঘটনায় পুলিশ শক্ত স্থানে রয়েছে। অপরাধীকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।আশা করছি অপরাধীকে আইনের হাতে তুলে দিতে পারো।
1 attachment

সর্বশেষ সংবাদ

১৩

[yt_playlist_v3 mainid="xcJtL7QggTI" vdid="xcJtL7QggTI,AheYbU8J5Tc,X0zGS4-UKgg,74SZXCQb44s,2M0XCH9q3YI"]