চাহিদার চেয়েও বেশি কোরবানির গরু প্রস্তুত করেছেন নেত্রকোণার খামারিরা

মে ২০ ২০২৬, ১৭:৩৮

মজিবুর রহমান, কেন্দুয়া থেকে :
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নেত্রকোণায় এবার চাহিদার তুলনায় বেশি কোরবানির গরু প্রস্তুত করেছেন খামারিরা
জেলার প্রায় ১২ হাজার খামারে প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজা করা হয়েছে। রাসায়নিকমুক্ত উপায়ে লালন-পালন করায় এসব গরুর বাজার চাহিদাও বেড়েছে বলে জানিয়েছেন খামার সংশ্লিষ্টরা।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এবার নেত্রকোণায় কোরবানির জন্য গবাদিপশুর চাহিদা রয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৫৭টি। এর বিপরীতে জেলার ছোট-বড় ১১ হাজার ৬৯৩টি খামারে প্রস্তুত করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৮৮টি গবাদিপশু। ফলে জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত প্রায় ১৮ হাজার গরু দেশের অন্যান্য জেলাতেও সরবরাহ করা সম্ভব হবে।
খামার শ্রমিক ও মালিকরা জানান, গরু লালন-পালনে তারা ঘাস, খড়, ভুষিসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবারের ওপর নির্ভর করেছেন। রাসায়নিক বা ক্ষতিকর উপাদান ব্যবহার না করায় ক্রেতাদের আগ্রহও বেড়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতাদের কথা বিবেচনায় রেখে অধিকাংশ খামারি ১ লাখ থেকে ২ লাখ টাকার মধ্যে গরু প্রস্তুত করেছেন।
খামার মালিকরা আশা করছেন, এবারের কোরবানির হাটে তারা ভালো দাম পাবেন এবং লাভবান হবেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম জানান নেত্রকোণায় এবার কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। জেলার চাহিদা পূরণ করে দেশের অন্যান্য জেলাতেও গরু পাঠানো যাবে। খামারিরা এবার লাভবান হবেন বলে আমরা আশাবাদী।

সর্বশেষ সংবাদ

১৩

[yt_playlist_v3 mainid="xcJtL7QggTI" vdid="xcJtL7QggTI,AheYbU8J5Tc,X0zGS4-UKgg,74SZXCQb44s,2M0XCH9q3YI"]