গফরগাঁওয়ে হাত-পা বাঁধা ও গলাকাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মে ২১ ২০২৬, ১০:২৪
নির্জন জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করা হয়
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করা হযেছে| বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার পাগলা থানার মশাখালি ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রামের সাহা ভিটা এলাকার নির্জন জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়|
পাগলা থানা পুলিশ জানায়, ধূসর রংয়ের প্যান্ট পরা ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫| তার গলা কাটা ছিল | পরনের সাদা টি-শার্ট ও প্রিন্টের শার্ট দিয়ে একটি কড়ই গাছের সাথে তর হাত-পা বাঁধা ছিল|
বৃহস্পতিবার সকালে এলাকাবাসী নির্জন সাহা ভিটায় বাবুলের জঙ্গলে গলাকাটা লাশটি দেখতে পেয়ে পাগলা থানা পুলিশকে খবর দেয়| পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে|
স্থানীয়রা জানায়, সাহাভিটার প্রায় এক কিলোমিটার এলাকার মধ্যে কোন জনবসতি নেই| এই নির্জন সাহাভিটার বাবুলে জঙ্গলে একটি কড়ই গাছের নীচে এই হতভাগার মাথা পড়ে ছিল | আশেপাশে প্রচুর রক্ত ছিল| গলাকাটার মাথার একটু দুরে একটি কড়ই গাছে তার গলাকাটা দেহটির হাত-পা বাধা ছিল| স্থানীয়দের ধারনা অজ্ঞাতনামা দুর্বূত্তরা এই নির্জন জঙ্গলে গলা কেটে নৃশংসভাবে তাঁকে খুন করে মাথা বিহীন দেহটি গাছের সাথে বেঁধে রাখে|
পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের সাথে হাত-পা বাধাঁ অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা, মুখমন্ডল বিহীন লাশ ও লাশের পাশে মাথা উদ্ধার করি| ধারনা করা হচ্ছে এই নির্জন এলাকায় রাতে কোন সময় তাকে গলা কেটে হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে যায়| এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে|
