বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এডাব ও ময়মনসিংহ প্রেসক্লাবের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত
জুন ১৬ ২০২৬, ২২:৫৯
oppo_0
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে “জলবায়ু পরিবর্তনজনিত কারণে নারী ও শিশুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পরিবেশবান্ধব কৃষি উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ও গণ মাধ্যমের ভূমিকা” শীর্ষক সেমিনার ও গাছের চারা বিতরণ করা হয়েছে| মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) ময়মনসিংহ জেলা শাখা ও ময়মনসিংহ প্রেসক্লাব এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়|
