হালুয়াঘাট পৌরসভায় দীর্ঘ ১৩ বছরেও মেলেনি কাঙ্ক্ষিত নাগরিক সেবা: জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগরায়ণে দুর্ভোগ চরমে
আগস্ট ০৩ ২০২৬, ১৯:৩৬
ময়মনসিংহ জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জনপদ হালুয়াঘাট পৌরসভা। ২০১৪ সালের ২০ জানুয়ারি ৯ দশমিক ২৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ‘গ’ শ্রেণির পৌরসভা হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ আট বছর ‘গ’ শ্রেণির মর্যাদা নিয়ে চলার পর, ২০২২ সালের ২৮ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে পৌরসভাটি ‘খ’ শ্রেণীতে উন্নীত হয়। প্রশাসনিক এই উত্তরণের ফলে পৌরসভার বাজেট বরাদ্দ ও সেবার পরিধি বাড়ার কথা থাকলেও, বাস্তবে দীর্ঘ ১৩ বছরেও মেলেনি কাঙ্ক্ষিত নাগরিক সেবা।
