নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান
জুন ০৬ ২০২৬, ২২:২৪
নালিতাবাড়ী প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ছাতা প্রতীক নিয়ে সাইফুল ইসলাম সভাপতি এবং আনারস প্রতীক নিয়ে আব্দুল হান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
