বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস!
জুন ২০ ২০২৬, ২৩:৪০
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি|
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একাধিক ডিপফেক কনটেন্ট মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর মুম্বাই হাই কোর্টের শরণাপন্ন হয়েছেন এই অভিনেত্রী|
আদালতে দায়ের করা আবেদনে প্রীতি জিনতা অভিযোগ করেন, এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভুয়া ছবি ও ভিডিও তার সামাজিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে| পাশাপাশি এসব কনটেন্ট তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ও কপিরাইটেরও লঙ্ঘন করছে বলে দাবি করেন তিনি| নিজের আবেদনে ১৯৫৭ সালের কপিরাইট আইনের আওতায় নৈতিক অধিকার সুরক্ষার বিষয়টিও তুলে ধরেন প্রীতি|
তিনি আদালতের কাছে এ ধরনের কনটেন্টের বিস্তার রোধ এবং তার ব্যক্তিগত অধিকারের সুরক্ষা নিশ্চিত করার আবেদন জানান| বিষয়টি শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ| আদালত প্রীতি জিনতাকে তার ব্যক্তিগত অধিকার রক্ষার লক্ষ্যে সুনির্দিষ্টভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন|
প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে বলিউডে এটি নতুন কোনো ঘটনা নয়| এর আগে অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বেশ কয়েকজন তারকা শিল্পী তাদের অনুমতি ছাড়া নাম, ছবি ও কণ্ঠশ্বর ব্যবহার বন্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন| ডিপফেক প্রযুক্তির বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন বিনোদন জগতের তারকারা|
বর্তমানে প্রীতি জিনতা তার আসন্ন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন| এমন সময়েই নিজের সুনাম, গোপনীয়তা ও আইনি অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিলেন এই অভিনেত্রী|
