মো. আবুল কালাম আজাদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১২ মে পরিবেশ সচেতনতা বৃদ্ধির এই ব্যতিক্রমী বিতর্ক আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি পরিবেশ বিষয়ক আলোচনা সভা ছাড়াও টিএসসি চত্বরে ফলদ বৃক্ষ রোপণ করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি প্রফেসর ড. আহমেদ খাইরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির সহসভাপতি প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুক, প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. কাজী ফরহাদ কাদির, ভারপ্রাপ্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং ময়মনসিংহ ডিবেটিং সোসাইটির চেয়ারম্যান ও সাবেক বিটিভি বিতার্কিক মো. আবুল কালাম আজাদ। উপস্থিত অতিথিরা পরিবেশের বর্তমান সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ব্যক্তি পর্যায় থেকে কীভাবে পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখা যায় এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শুভ্র এর সঞ্চালনায় পরিবেশ দিবসের অনুষ্ঠানমালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ বিতার্কিকরা উপস্থিত ছিলেন।