মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বৈদ্যুতিক ফ্যান চালিয়ে ধান শুকানোর কাজ করছেন বিদ্যালয়ের চর্তুথ শ্রেণীর কর্মচারি দপ্তরি হাসিম উদ্দিন। দিনে রাতে বৈদ্যুতিক ফ্যান নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন তিনি। এমন ঘটনা নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী জেবি উচ্চ বিদ্যালয়ে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে একটি কক্ষে ফ্যান চালানোর বিষয়টি চোঁখে পড়ে।
বীর কামটখালী জেবি উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, মানুষের বোরোধান কাটা হচ্ছে। বর্তমানে খুব বৃষ্টি হচ্ছে। বিপাকে পড়ে মানুষ স্কুলের মাঠে ধান শুকাচ্ছে। আমার স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারি হাসিম উদ্দিন দিনব্যাপী ধান শুকিয়ে কযেক বস্তা ধান একটি কক্ষে রেখেছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর হাসিম উদ্দিন স্কুলের কক্ষ থেকে ধানের বস্তা নিয়ে যাচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে হাসিম উদ্দিনের নাম্বারে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ দেখায়।
নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।