গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে নারী কর্মসংস্থান বিষয়ক ‘স্বাবলম্বি নারী, শক্তিশালী সমাজ’ শীর্ষক অনলাইান ভিডিও কনটেন্টের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
৪ মার্চ বিকালে গফরগাঁও প্রেসক্লাবের শামছুল হক মিলনায়তনে পিবাড়িয়া গ্রুপের উদ্যোগে এ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। প্রজেক্টরের মাধ্যমে ‘স্বাবলম্বি নারী, শক্তিশালী সমাজ’ শীর্ষক অনলাইান ভিডিও কনটেন্টটি প্রর্দশনের মাধ্যমে এই প্রকাশনা উৎসবের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার. পিবাড়িয়া গ্রুপের জেনারেল ম্যানেজার আজিজুল্লাহ তাহের, ডিজিটাল মার্কেটিং বিভাগের ম্যানেজার মেহেদি হাসান, ম্যানেজার সাইদুল ইসলাম, সাংবাদিক রোবেল মাহমুদ, কামরুজ্জামান লিটন, নজরুল ইসলাস, সাব্বীর কামাল প্রমুখ।
প্রেস কনফারেন্সে পিবাড়িয়া গ্রুপের পক্ষ থেকে জানানো হয় নারীদের কর্মসংস্থানে আগ্রহী কর তুলতে এই ভিডিও কনটেন্ট রিলিজ করা হয়েছে। গফরগাঁও উপজেলার তরুণ শিল্প উদ্যোক্তা নুরুজ্জামান রানার নেতৃতে পিবাড়িয়া গ্রুপ দেশে নারী কর্মসংস্থানে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। তাদের ফ্যাক্টরীগুলোতে বেবি টেক কেয়ার সুবিধা আছে।
এছাড়া পিবাড়িয়া গ্রুপ অনভিজ্ঞ নারীদের বিনামূলে কর্মসংস্থানমূলক প্রশিক্ষন দিয়ে থাকে। প্রশিক্ষনকালীন সময়ে নারীদের প্রশিক্ষন ভাতা দেওয়া হয় এবং প্রশিক্ষন শেষে নিশ্চিত চাকুরীর সুযোগ থাকে।