স্টাফ রিপোর্টার : গাজীপুরে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ২জন সক্রিয় সদস্যকে সিপিএসপি, র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার করেছে।
র্যাব-১৪ জানায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পোড়াবাড়ীয়ার গিয়াস উদ্দিনের পুত্র মোঃ ফুল মিয়া গত বছরের ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিয়ে ব্যবসায়িক নগদ ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা ও ৫৬,০০০/-(ছাপ্পান্ন হাজার) টাকার মালামাল সহ টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে সালনা ফ্লাইওভার হতে ঢাকা গামী নেত্রকোণা-মোহনগঞ্জ যাত্রীবাহী বাসে উঠেন। বাসটিতে ড্রাইভার ও হেলপারসহ যাত্রী বেশে ৬/৭ জন অজ্ঞাতনামা ডাকাত টঙ্গীর দিকে যাওয়ার পথে বিআরটিসির সামনের ইউটার্ন নিয়ে রাজেন্দ্রপুর অভিমুখে যায় এবং মোঃ ফুল মিয়াকে চাপাতি দিয়ে ভয়-ভীতি প্রদর্শণ করে সিটের সাথে বেধে রাখে। মোঃ ফুল মিয়াকে এলোপাথাড়িভাবে মারপিট করে নগদ অর্থ ও মালামাল নিয়ে তাকে মাস্টারবাড়ী জোসনা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাস থেকে ফেলে দিয়ে দ্রুত গতিতে বাস চলে যায়। উক্ত ঘটনায় মোঃ ফুল মিয়া সদর থানা, জিএমপি, গাজীপুরে ডাকাতি মামলা দায়ের করেন। যার সদর থানা মামলা নং-০৯, তারিখ-০৬ ডিসেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।
এরই প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত আসামিদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২৪ এপ্রিল রাত আনমানিক পৌনে ৪টায় ময়মনসিংহ সদর থানার চর ঈশ্বরদিয়া ও কেওয়াটখালী এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ডাকাতি মামলার সক্রিয় সদস্য জাবেদ ইকবাল বাদল(৩২), এবং মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩৮) উভয় জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গত ৬ জানুয়ারি উক্ত মামলার সক্রিয় সদস্য মোঃ মোখলেছ মিয়া (৪১), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্থান্তর করা হয়েছে।