Dainik Swajan

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের সভায় প্রথমবার ভবনের নকশা অনুমোদন

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের সভায় প্রথমবার ভবনের নকশা অনুমোদন

পরিকল্পিত ও বাসযোগ্য নগরায়ন গড়ার লক্ষ্যে প্রথমবারের মতো ১০টি ভবনের নকশা অনুমোদনের মধ্যদিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে| এর আগে প্রতিষ্ঠানটির বিসি কমিটির সভায় আবেদিত এসব ভবনের নকশা যাছাই-বাছাই করে সদস্যদের সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়|

মঙ্গলবার দুপুরে বিসি কমিটির সভা শেষে গণপূর্ত ভবনের নিচতলায় স্থাপিত মউকের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: মোতাহার হোসেন তালুকদার সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব তথ্য জানান|

ব্রিফিংয়ে মউক চেয়ারম্যান বলেন, আমরা আজকে বি.সি কমিটির সভা করেছি| এই সভায় ময়মনসিংহ জিলা স্কুল মসজিদ ভবনের নকশাসহ মোট ১০টি ভবন নকশা অনুমোদন দিয়েছি| তবে বহুতল ভবনগুলোর আরও খতিয়ে দেখে পরবর্তীতে অনুমোদন দেওয়া হবে| তিনি আরও বলেন, যারা বাড়ী করতে চান তাদের প্রতি আমাদের সহযোগিতা থাকবে| আমরা চাই, পরিকল্পিত নগরায়নে বাসযোগ্য বসতি গড়তে| বিগত সময়ের মতো অপরিকল্পিত ভবন নগরীতে আর হতে দেওয়া হবে না| এজন্য সবাইকে বাড়ী নির্মাণে কিছু শর্ত মানতে হবে|

এ সময় বিসি কমিটির সদস্য ও স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি সায়কা বিনতে আলম বলেন, পরিকল্পিত নগরী গড়তে রাস্তার প্রশস্তা বিবেচনা করে আইন মেনে ভবন অনুমোদন করা হবে| এতে কিছু শর্ত থাকলেও কঠিন কোন শর্ত নেই| আমরা পরিকল্পিত নগরায়নে পরিচ্ছন্ন চর্চা করতে চাই| কারিগর ক্ষেত্রেও আমরা আরও সচেতন হতে চাই| তবে বিধিবর্হিভূত ভবন নির্মান কাজ করা হলে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে|

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) স্নিগ্ধা দাস, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাছুম প্রধান, সিনিয়র প্লানার ড. আহম্মেদ আখতারুজ্জামান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস|

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন