Dainik Swajan

নেত্রকোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ
নেত্রকোণা সংবাদদাতা
নেত্রকোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সম্পন্ন

নেত্রকোণা জেলার পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ সম্পন্ন হয়েছে|

সোমবার(৫ অক্টোবর )এর কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষার্থীদের পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার পরীক্ষা সম্পন্ন হয়েছে|

পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীর যোগ্যতা যাচাই করা হয় এবং পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে উৎসাহ প্রদান করা হয়| উক্ত সময় উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয়| তিনি সার্বিক কার্যক্রম অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেন|

এসময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন—জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), নেত্রকোণা, জনাব মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল ময়মনসিংহ, আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা পুলিশ লাইন্স এর আরআই মোঃ নাজিম উদ্দিনসহ পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা|

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন