ময়মনসিংহ আকুয়া ভাঙ্গাপুল এলাকা সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে গলা-বুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে| মাদক নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটে থাকতে পারে| তবে, এ ঘটনায় অভিযুক্ত অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ|
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় সাদ্দামের বুকে ও গলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে| পরে বেলা ২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়|
নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার পান্নু মিয়ার ছেলে| গ্রেপ্তার অন্তর একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে|
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গ্রেপ্তার অন্তর মেয়েলি স্বভাবের ছিল| সে প্রায়ই প্রতিবেশি ভাবিদের জড়িয়ে ধরতেন| বিষয়টি সাদ্দাম জানতে পেরে দুই দিন আগে অন্তরকে থাপ্পর মারে| থাপ্পর মারায় অন্তর ক্ষিপ্ত ছিল সাদ্দামের প্রতি| ঘটনার সময় সাদ্দাম একটি কক্ষে ছিল| অন্তর সেখানে গিয়ে সাদ্দামকে বুকে ও গলায় ছুরিকাঘাত করে| এতে অন্তর গুরুতর আহত হয়| পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়|
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন| পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২ টার দিকে সাদ্দাম মারা যায়|
পুলিশের অপর একটি সুত্র বলছে, মাদক সংক্রান্ত বিষয়ে দুই জনের মাঝে মারামারি হয়| একপর্যায়ে অন্তর তার হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন|
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম বলেন, নিহত সাদ্দামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে| ঘটনার সাথে জড়িত অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে| এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে|
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, যতটুকু জানতে পারছি- দুই জনের মাঝে মাদক নিয়ে বিরোধ ছিল| যে কারণে সাদ্দামকে ছুরিকাঘাতে হত্যাকান্ড হয়েছে| তবে, বিষয়টি আরও গভীর তদন্ত চলছে| তদন্তের পর আরো বিস্তারিত বলা যাবে|