Dainik Swajan

নান্দাইলে চোরাই ট্রাকসহ ব্যবসায়ী আটক, থানায় মামলা

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ণ
মিন্টু মিয়া নান্দাইল, ময়মনসিংহ :
নান্দাইলে চোরাই ট্রাকসহ ব্যবসায়ী আটক, থানায় মামলা

 ময়মনসিংহের নান্দাইলে চোরাই ট্রাকসহ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩৫) ও তার বড় ভাই মো. নজরুল ইসলাম(৫০) আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে ট্রাকসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় সোমবার (৫ অক্টোবর) নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের পুত্র সাদ্দাম হোসেন (৩৫),. নজরুল ইসলাম(৫০)।

এদিকে ব্যবসায়ী সাদ্দামের দাবি, নষ্ট ও পরিত্যক্ত ড্রাম ট্রাকটি তিনি ময়মনসিংহের ফারুক নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৮ লাখ টাকায় ক্রয় করে এনেছেন। এটি তার ভাঙারি দোকানে এনেছেন ভেঙে বিক্রি করার জন্য।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে সিংরইল ইউনিয়নের সিংরইল বাজারে আরজু মিয়ার মালিকানাধীন দোকানের সামনে পরিত্যক্ত ড্রাম ট্রাক দেখতে পেয়ে জনতা আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে চোরাই ড্রাম ট্রাকসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ ৬ চাকা বিশিষ্ট একটি ড্রাম ট্রাক ও গ্যাস কাটার জব্দ করে। জিজ্ঞাসাবাদে ড্রাম ট্রাক ক্রয়ের ব্যাপারে তারা সঠিক তথ্য দিতে পারেনি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, চোরাই ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন