Dainik Swajan

নেত্রকোনায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
নেত্রকোণা সংবাদদাতা
নেত্রকোনায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে|

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপসচিব এ কে এম আবদুল্লাহ বিন রশিদ, পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়াহিদুজ্জামান, ৩১ বিজিবির অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার, জেলা বিএনপি নেতা এস এম মনিরুজ্জামান দুদু, বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী আব্দুর রহিম রুহি, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ|

 

সভায় পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করা হয়|

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন|

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন