Dainik Swajan

কেন্দুয়ায় ইউড্রেন নির্মাণকে কেন্দ্র করে অটোরিকশাচালককে মারধরের অভিযোগ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
মজিবুর রহমান, কেন্দুয়া, নেত্রোকোণা :
কেন্দুয়ায় ইউড্রেন নির্মাণকে কেন্দ্র করে অটোরিকশাচালককে মারধরের অভিযোগ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের তাম্বলীপাড়ায় ইউড্রেন নির্মাণকে কেন্দ্র করে লোকমান হোসেন বাবু (৪০) নামে এক অটোরিকশাচালককে মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তিনি কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে তাম্বলীপাড়ায় এ ঘটনা ঘটে। আহত লোকমান হোসেন বাবু ওই গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাম্বলীপাড়ার সড়কে ইউড্রেন নির্মাণের কাজ নিয়ে লোকমান হোসেন বাবুর সঙ্গে রাজমিস্ত্রি নিয়ামুল ইসলাম লিমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিয়ামুল ইসলামের হাতে থাকা দা দিয়ে আঘাতের ঘটনায় লোকমান হোসেন আহত হন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ইউ-ড্রেন নির্মাণকাজে সংশ্লিষ্ট নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন