Dainik Swajan

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ থামানোর উপায় জানালেন স্বস্তিকা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ থামানোর উপায় জানালেন স্বস্তিকা

সোশ্যাল মিডিয়ায় ট্রল ও কটাক্ষের শিকার হওয়া বিনোদন জগতের তারকাদের জন্য যেন নিত্যদিনের ঘটনা| ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি| সেই নেতিবাচকতাকে গায়ে না মেখে কীভাবে সামলে নিতে হয়, তা বেশ ভালোভাবেই জানেন|

ট্রলকারীদের উদ্দেশ্যে কঠোর জবাব না দিয়েও কিভাবে তাদের মুখ বন্ধ করে দেওয়া যায় তা নিয়ে কথা বলেছেন|

জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সহকর্মীদের সঙ্গে আড্ডায় ট্রল সামলানোর এই সহজ উপায় বা ‘রেমিডি’র কথা জানান স্বস্তিকা| তিনি বলেন, ‘আমি শুধু তোমাদের একটা টিপসই দিতে পারি| লোকেরা যখন আমাদের কটু কথা বলে, তখন তারা আসলে আমাদের প্রতিক্রিয়া বা রিয়্যাকশন দেখতে চায়|

’স্বস্তিকার কথায়, ‘তারা চায় আমরা ক্ষুব্ধ হয়ে বলি কেন আমাকে এই কথা বললেন? আপনি কি জানেন আমি কতটা কাজ করেছি? কিন্তু আমার মনে হয়, এসব কথা বলে নিজের আত্মপক্ষ সমর্থনের কোনো প্রয়োজনই নেই|

’ অভিনেত্রী আরও বলেন, ‘নেতিবাচক কমেন্টের সঙ্গে লড়াই করার সবচেয়ে বড় সমাধান হলো, যে যা বলছে তার সঙ্গে সোজা সহমত প্রকাশ করা|

আপনি যদি তাদের মন্তব্যের সঙ্গে একমত হয়ে যান, তবে উল্টো দিকের মানুষটার আর নতুন করে কিছু বলার থাকে না| সেখানেই সব কথার সমাপ্তি ঘটে| তাই কেউ কটু কথা বললে আপনি বলবেন হ্যাঁ, আমি সেটাই! ব্যাস, তাহলেই সমস্যার সমাধান|’

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন