Dainik Swajan

ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন নুসরাত

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক
ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন নুসরাত
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া : ফাইল ছবি

ঢাকায় সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া| কোর্টরুম ড্রামা ঘরানার আলোচিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন|

সিনেমাটিতে ব্যারিস্টারের ভূমিকায় অভিনয়ের জন্য গত বছর যুক্ত হয়েছিলেন তিনি| তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সমস্যার কারণে সিনেমাটি আর করছেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী| ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া|

তিনি জানিয়েছেন, সিনেমাটিতে আর অভিনয় করছেন না| অভ্যন্তরীণ সমস্যার কারণেই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি| প্রসঙ্গত, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’|

সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান| আদালতকেন্দ্রিক গল্পের এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়াকে|

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন