Dainik Swajan

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত অনেকেই

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত অনেকেই

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লেগেছে।  সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা ৮ তলা ভবন থেকে সিড়ি বেয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রচন্ড ভীড়ের মাঝে পড়ে গিয়ে কয়েকজন আহত হয় । এর মধ্যে ৮জন আনসার সদস্য রয়েছে। পড়ে আগুনের কুন্ডলী বৃদ্ধি পেলে আকাশের অনেক উপরে কালো ধোয়া দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বলেন, সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট আসে এবং পরে আশপাশ থেকে আরও তিনটি ইউনিট এসে যোগ দেয়।

পরে স্বল্প সময়ের মাঝে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারন সম্পর্কে জানা যায় নি। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয় এবং কয়েকজন পড়ে গিয়ে হাল্কা ব্যাথা পেয়েছে।

 

জুলহাজ উদ্দিন বলেন, সম্পূর্ণ ধোঁয়া নিয়ন্ত্রণের পর অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লিফটের বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লেগে থাকতে পারে।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। চিকিৎসাসেবা কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।

ঘটনার পরপরই সেখানে ছুটে যান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকোনুজ্জামান রোকন। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানান এবং লিফটে কোন ত্রটি ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানান।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন